![]() বানারীপাড়া প্রেস ক্লাবের বিবৃতিসংবাদ বিজ্ঞপ্তি ১৯ March ২০১৮ Monday ১২:৪৮:৪০ AM
রোববার প্রেস ক্লাব সভাপতি এস. মিজানুল ইসলাম ও সাধারণ সম্পাদক পার্থ প্রতিম চন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, একটি স্বাথান্বেষী মহল ব্যক্তি স্বার্থ হাসিল করতে প্রেস ক্লাব’র নির্বাহী সদস্য মো. জাহিদুল হক জিয়া মাঝির বিরুদ্ধে সাংবাদিক কাওসার হোসেনকে হামলার কথা উল্লেখ করে গত তিন ধরে বিভিন্ন দৈনিক ও অনলাই পত্রিকায় আপত্তিকর মন্তব্য করার পাশাপশি ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়। এক জন সংবাদকর্মী এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে সংবাদকর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন বলেও প্রেসক্লাব নেতৃবৃন্দ ওই বিবৃতিতে উল্লেখ করেন। একই সঙ্গে তারা সংবাদকর্মীদের ভবিষ্যতে এ ধরণের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন না করে সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানিয়েছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাব’র নির্বাহী সদস্য মো. জাহিদুল হক জিয়া মাঝি ও সাংবাদিক কাওসার হোসেনের মধ্যে সৃষ্ট সাময়িক ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে একটি সার্থান্বেষী মহল ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পূরো বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ এনে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।