![]() সাংবাদিক নির্যাতন: ডিবির উপ-কমিশনারকে অব্যাহতি, বরখাস্ত ৮নিউজ ডেস্ক ১৯ March ২০১৮ Monday ৬:৪১:৩৬ PM
একই সাথে ঘটনার সাথে সম্পৃক্ত আরো ৫ সদস্যসহ ডিবির আট সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আবুল বাশার, এএসআই স্বপন ও আক্তার এবং কনস্টেবল মাসুদুল হক, পারভেজ রাসেল, হাসান, রহিম ও সাইফুল। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন জানান, ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী হওয়ায় ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে উপ-পুলিশ কমিশনার উত্তম কুমার পালকে তার অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সদ্য যোগদানকৃত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাকে ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। উত্তম কুমার পাল বর্তমানে ট্রাফিক পুলিশের ডিসি পদে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, সাংবাদিক সুমন হাসানকে নির্যাতনের ঘটনার পরপরই প্রথমে ১৪ মার্চ সাময়িকভাবে বরখাস্ত হয় পুলিশ কনস্টেবল মাসুদুল হক। এরপরে অপরাধের গুরুত্ব বিবেচনা করে ১৫ মার্চ আরও দু’জন অর্থাৎ আব্দুর রহিম ও চৌধুরী রাসেল পারভেজকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। সর্বশেষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে রোববার (১৮ মার্চ) রাতে ডিবি পুলিশের ওই টিমের নেতৃত্ব দেওয়া পাঁচ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি টেলিভিশনের বরিশালের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তম কুমার পালকে অব্যাহতি দেয়া হয়েছে।