![]() আমতলীর দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল
৭ March ২০১২ Wednesday ৫:৪৭:১৪ PM
বরগুনা, ৭ মার্চ (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): আগামীকাল ৮ মার্চ বৃহস্পতিবার বরগুনার আমতলী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন দুটি হচ্ছে- পচাঁকোড়ালীয়া ও ছোটবগী। এ দুটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৩৪৯। যার মধ্যে মহিলা ভোটার ৭ হাজার ৯৩৯ এবং পুরুষ ৭ হাজার ৪১০। ১৮টি কেন্দ্রে মোট ৫৪টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বরগুনার ৩৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইতিপূর্বে সম্পন্ন হলেও সীমানা ও ভোটার তালিকা জটিলতার কারনে ৩টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়নি। ৮ মার্চবৃহস্পতিবার দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শারিকখালী ইউনিয়নের নির্বাচন মামলা সংক্রান্ত কারনে আপাতত হচ্ছেনা। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান জানান, নির্বাচনের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
