" />
AmaderBarisal.com Logo

বরগুনায় পতিতা ও খদ্দেরকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড


আমাদেরবরিশাল.কম

২১ March ২০১২ Wednesday ৩:৫৭:২১ PM

বরগুনা, ২১ মার্চ (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় এক পতিতা ও খদ্দেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। ২১ মার্চ বুধবার দুপুরে তাদের বরগুনা জেলা শহরের বনানী হোটেল থেকে র‌্যাব-৮ এর ডিএডি গোলাম নবীর নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- ভ্রাম্যমান পতিতা পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের খাদিজা বেগম এবং খদ্দের বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের গেড়ামর্দন গ্রামের এমাদুল হক।

এরপর তাদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার সোহেল রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত খাদিজা বেগমকে ২ মাস ও এমাদুল হককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।