" />
AmaderBarisal.com Logo

ভোলার চরফ্যাশনে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৩ April ২০১২ Tuesday ৪:১৯:১৪ PM

ভোলা, ৩ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশনে অস্ত্রসহ আলমাস (৪৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ এপ্রিল মঙ্গলবার সকালে চরফ্যাশন উপজেলার আবুবরকপুর ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আলমাস চরফ্যাশনের ফরিদাবাদ গ্রামের মৃত করিম সর্দারের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবুবকরপুরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩ টি ধারালো ছুড়ি ও ২টি রামদাসহ আলমাসকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, আলমাস একটি ডাকাতির মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ভোলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।