" />
AmaderBarisal.com Logo

বরিশালে তথ্য সচিব আব্দুল মালেককে সংবর্ধনা

নিউজ ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৩১ March ২০১৮ Saturday ১০:৪২:৩৭ PM

বরিশালে তথ্য সচিব আব্দুল মালেককে সংবর্ধনাপটুয়াখালীর বাউফল উপজেলার সন্তান আব্দুল মালেক তথ্য মন্ত্রণালয়ে স্থলাভিষিক্ত হওয়ায় তাকে বরিশালের সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।

আজ শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

বরিশালে তথ্য সচিব আব্দুল মালেককে সংবর্ধনাপ্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।

বরিশালে তথ্য সচিব আব্দুল মালেককে সংবর্ধনাঅনুষ্ঠানে প্রথম আলো’র বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর সহকারি সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল  প্রমুখ।

বরিশালে তথ্য সচিব আব্দুল মালেককে সংবর্ধনাএছাড়া মহানগরীর ২০ নং ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন তথ্য সচিব আব্দুল মালেক ও নগর পিতা আহসান হবীব কামাল।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।