" />
AmaderBarisal.com Logo

মহাকাশে ভারতীয় স্যাটেলাইট নিখোঁজ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২ April ২০১৮ Monday ৪:৩১:০৬ PM

india-delhi-news-map ভারত নয়াদিল্লি দিল্লি সংবাদ মানচিত্রমহাকাশে পাঠানো একটি স্যাটেলাইটের সাথে সংযোগ হারিয়ে ফেলার খবর নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

আজ সোমবার (০২ এপ্রিল) বিবিসি বাংলা জানায়, যোগাযোগের জন্যে অত্যন্ত শক্তিশালী এই স্যাটেলাইটটি মাত্র দু’দিন আগে উৎক্ষেপণ করা হয়েছিলো।

এই GSAT-6A স্যাটেলাইটটি ভারতের নিজস্ব প্রযুক্তি দিয়েই তৈরি হয়েছে। ভারতে বিভিন্ন সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ আরো উন্নত করার জন্যে এই স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিলো।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও সাংবাদিকদের বলেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যে ‘বিদ্যুৎ সরবরাহে দুর্ভাগ্যজনক ত্রুটিকে’ দায়ী করা হয়েছে।

সংস্থাটি বলছে, হারিয়ে যাওয়া স্যাটেলাইটটির ওজন ২,০৫৫ কেজি। কর্মকর্তারা বলছেন, তারা সংযোগ পুন-স্থাপনের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই স্যাটেলাইটটি তৈরিতে খরচ হয়েছে ২৭০ কোটি রুপি।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।