![]() ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
৬ April ২০১২ Friday ১১:৫১:৪৪ AM
ভোলা, ৬ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে একটি অজ্ঞাত ভাসমান পুরুষের (৩২) লাশ উদ্ধার করেছে মনপুরা থানা পুলিশ। ৫ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে মেঘনায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে যান। তবে অন্ধকারের মধ্যে কোন আলো না থাকায় লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৬ এপ্রিল শুক্রবার নাইবের হাটের দক্ষিণ-পশ্চিম পাশের মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করে সুরতাল করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বেওয়ারীশ লাশটির গলায় তুলসীর মালা ছিলো। এতে করে এলাকাবাসী ধারনা করছে মৃত লোকটি সনাতন ধর্মাম্বালীর। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কিনা তা প্রাথমিকভাবে নিশ্চত করা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তা বোঝা যাবে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
