![]() উজিরপুরে বিদ্যালয় কমিটির নির্বাচন নিয়ে ভাংচুর, বোমাবাজি
৭ April ২০১২ Saturday ৯:১৬:১০ PM
বরিশাল ডেস্ক :: বরিশালের উজিরপুর উপজেলার হারতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ভাংচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে। ৭ এপ্রিল শনিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। ভাংচুর ও বোমাবাজি পরিপ্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার নির্বাচন স্থগিত করেন। জানা গেছে, হারতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৪ টি পদে ১৪ জন ও ১টি মহিলা পদে ২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করে। স্থানীয়রা কয়েকদিন ধরে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ৭ এপ্রিল শনিবার নির্বচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথীদের মধ্যে কয়েকজনে প্রচার না করতে পারায় ৭ এপ্রিলের নির্বাচন নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। সকাল ১০ টার দিকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল নির্বাচনী ব্যালট বক্স নিয়ে ভোট কেন্দ্রে নির্বাচনের কাজ শুরু করে। নির্বাচন শুরু করার সাথে সাথে প্রায় ৫-৬শ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হন। এ সময় ৮০-৯০ জন বহিরাগত সন্ত্রাসী প্রার্থী অমল মল্লিক, সিরাজুল ইসলাম ও নিখিলের নেতৃত্বে ভোট কেন্দ্রে ঢুকে ভাংচুর শুরু করে। এরই মাঝে ভোটকেন্দ্রের প্রায় একশ গজের মধ্যে বোমা ফাটার শব্দ হলে ভোটাররা এদিক ওদিক ছুটাছুটি করে ভোট কেন্দ্র ত্যাগ করে। এ সময় নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মনিন্দ্র মল্লিক, রফিকুল ইসলাম, উত্তম কুমার মন্ডল, কীর্তি রতন হালদারসহ দীন বন্ধু, বিজন মন্ডলকে প্রকাশ্যে লাঞ্চিত করা হয়। এদের মধ্যে হামলায় গুরুত্বর আহত সাবেক ইউপি সদস্য কীর্তি রতন হালদারকে প্রথমে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে বরিশাল শেবাচিম প্রেরণ করা হয়। হারতা পুলিশ ক্যাম্পের ইন-চার্জ শেরজাহান জানিয়েছেন তারা কিছু বুঝে উঠার আগেই ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করে সন্ত্রাসীরা। তিনি তার পুলিশ বাহিনীদের নিয়ে ব্যালট বক্স পাহারা দিয়েছেন। তবে বোমাবাজির ঘটনায় শব্দ শুনেছেন বলে স্বীকার করেছেন। আহত কীর্তি রতন হালদার অভিযোগ করেন, নিখিল চক্রবর্তীর নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। বোমাবাজি ও ভাংচুর এবং মারধরের সময় পুলিশ উপস্থিত ছিলো বলে দাবী করেন তিনি। হারতা পুলিশ ক্যাম্পের ইন-চার্জ উপ-পরিদর্শক (এসআই) শের জাহান বলেন, কিছু বুঝে উঠার আগেই ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করে সন্ত্রাসীরা। ভাংচুরের সময় পুলিশ ব্যালট বক্স রক্ষায় ছিল বলে জানান তিনি। অভিযুক্ত সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজন প্রার্থী ঘটনার সময় আমি নিজে নিয়ন্ত্রন করার জন্য চেষ্টা চালিয়েছি। উপজেলা চেযারম্যান আবুল কালাম আজাদ জানিয়েছেন, হারতা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক। এলাকাবাসী ও ভোটারদের দাবী স্কুলের ম্যানেজিং কমিটি যেন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
