![]() ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বানারীপাড়ায় বিক্ষোভ, সমাবেশ
৭ April ২০১২ Saturday ৬:১৭:২৬ PM
বানারীপাড়া, ৭ এপ্রিল (এস.এম গোলাম মাহমুদ রিপন/আমাদের বরিশাল ডটকম): বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত আহবায়ক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ। সমাবেশে দাবি পূরণ না হলে হরতাল ও কলেজ ধর্মঘটের ঘোষনা দেয়া হয়। ৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি স্থাণীয় বাইশারী বাজার সহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নব গঠিত কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হাসান সুজন বালী, তানভীর সরদার, অপূর্ব দত্ত ও মাসুম বেপারী, ছাত্রলীগ নেতা রিপন খান, জালিস মাহমুদ মাসুম মুন্সী, প্রিন্স মাহমুদ, বাইশারী সৈয়দ বজলুল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, শাহিন শেখ,রুবেল, পান্না দত্ত, সোহাগ মাল প্রমূখ। বক্তারা ৬ এপ্রিল শুক্রবার অগঠনতান্ত্রিক উপায়ে গঠিত পকেট কমিটি বাতিল করে গঠনতান্ত্রিকভাবে কমিটি গঠনের দাবি জানায়। তারা দাবি পূরণ করা না হলে বাইশারী বাজারে অর্ধ দিবস হরতাল ও কলেজে ধর্মঘট পালনের ঘোষনা দেয়। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার ও সুমন রায় জানান, ৬ এপ্রিল শুক্রবার গঠিত বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি সম্পর্কে তারা কিছুই জানেন না। তারা বিতর্কিত ওই কমিটি প্রসঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
