![]() মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৮ April ২০১২ Sunday ৫:০৭:৪০ PM
পিরোজপুর, ৮ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী গ্রাম থেকে র্যাব ৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ সোহাগ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল শনিবার রাতে র্যাব ৮ এর পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক গোলাম নবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সোহাগ মিঠাখালী গ্রামের আব্দুস সোবাহানের পুত্র। তার বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
