" />
AmaderBarisal.com Logo

বরগুনায় কিশোরী অপহরনের অভিযোগে ২ জন গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৯ April ২০১২ Monday ৪:৩৫:৩৩ PM

বরগুনা, ৯ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রাম থেকে কিশোরী অপহরনের অভিযোগে আমতলী থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- অপহরনের মুল হোতা মঞ্জু হাওলাদার ও তার চাচা মোশারেফ হোসেন হাওলাদার।

আমতলী থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন মামলার অভিযোগ সূত্রে জানান, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৪) ৮ এপ্রিল রোববার সন্ধ্যা ৬ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় মঞ্জু হাওলাদারের নেতৃত্বে কিশোরীকে অপহরন করা হয়। কলাগাছিয়া বাজার নামক স্থানে কিশোরী তাকে বাঁচানোর জন্য আর্তচিৎকার করলে ৮ এপ্রিল রোববার রাত পৌনে সাতটার দিকে ব্যবসায়ীরা কিশোরীকে উদ্ধার ও মঞ্জু হাওলাদারকে আটক করে। পরে ৯ এপ্রিল সোমবার সকালে পুলিশ মঞ্জু হাওলাদারের চাচা মোশারেফ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করে।

আমতলী থানার অফিসার ইন-চার্জ (ওসি) বাবুল আখতার আমাদের বরিশাল ডটকমকে জানান, এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে মঞ্জু হাওলাদার, মোশারেফ হোসেন হাওলাদার, মন্নান হাওলাদার ও রাসেল হাওলাদারকে আসামী করে মামলা দায়ের করেছেন।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।