![]() ভোলায় মেঘনার ডেঞ্জার জোনে ভবানীপুর-২ লঞ্চ আটক, ২ জনের জেল
৯ April ২০১২ Monday ৭:৩৮:৫০ PM
ভোলা, ৯ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার উত্তাল মেঘনার নিষিদ্ধ ডেঞ্জার জোনে লঞ্চ চালানোর অপরাধে ভবানীপুর-২ নামের একটি লঞ্চ আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ডেঞ্জার জোনে লঞ্চ চালানোয় লঞ্চের দায়িত্বে থাকা মাস্টার ও সুকানীকে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। থানা পুলিশ জানায়, ৯ এপ্রিল সোমবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নামক লঞ্চঘাটে ভবানীপুর-২ নামক লঞ্চটি আটক ও লঞ্চটির মাস্টার ও সুকানীকে সাজা প্রদান করা হয়। লঞ্চটি বেতুয়া থেকে লক্ষীপুর জেলার আলেকজান্ডার রুটে চলাচল করে। বি,আই,ডব্লিউ,টি,সি’র ঘোষনা অনুযায়ী, ঝুঁকিপুর্ণ সময়ে অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাত মাস মেঘনা নদীর ডেঞ্জার জোন ঘোষিত এলাকায় সাধারণ লঞ্চ চলাচল করতে পারবে না। কিন্তু ভবানীপুর-২ নামক লঞ্চটি এই নিষেধাজ্ঞা অমান্য করে ডেঞ্জার জোনে চালাচ্ছিলো। ডেঞ্জার জোনে লঞ্চ চালানোয় ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল হাফিজ পরিচালিত ভ্রাম্যমান আদালত চরফ্যাশন উপজেলার বেতুয়া নামক লঞ্চঘাটে অভিযান চালিয়ে ভবানীপুর-২ লঞ্চটি আটক করে এবং লঞ্চের মাস্টার আব্দুস সালাম রাজুকে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন জেল এবং লঞ্চের সুকানী মোঃ নাসিরকে ২ মাস জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বরিশাল নিরাপত্তা নৌ-ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগ এর সহকারী পরিচালক মোঃ মাসুদ পারভেজসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
