" />
AmaderBarisal.com Logo

ভোলায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, আহত ৪০


আমাদেরবরিশাল.কম

১০ April ২০১২ Tuesday ৯:৩৪:২৭ AM

ভোলা, ৯ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): বরিশাল-চরকলমী ঘোষেরহাট রুটের এম.এল আলমগীর নামের একটি লঞ্চ লঞ্চ ঝড়ের কবলে পড়ে তীরের দিকে যাওয়ার সময় তলা ফেঁটে ডুবে গেছে। ৯ এপ্রিল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর লালমোহন উপজেলার কাচুয়াখলীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল বলে যানা গেছে তবে চরের কাছাকাছি থাকা অবস্থা ডুবে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু কিছু যাত্রী জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পরলে এ সময় অন্তত ৪০ জন কমবেশি আহত হয়েছেন।

জানা গেছে, বরিশাল থেকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা  এম.এল আলমগীর লঞ্চটি ৯ এপ্রিল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর লালমোহন উপজেলার কাচুয়াখলীর চর এলাকায় এসে ঝড়ের কবলে পড়ে। এসময় যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে চালক দ্রুত গতিতে লঞ্চটিকে পাশবর্তী চরের দিকে নিয়ে যান। চরের কাছাকাছি এসে লঞ্চটির তলা ফেটে যায়। এরপর ধীরে ধীরে লঞ্চটি ডুবে যায়। কিছু যাত্রী এসময় জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পরলে অন্তত ৪০ জন আহত হয়েছেন।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।