![]() তারেক জিয়া দেশের সবচেয়ে বড় চোর: বরগুনায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী
১০ April ২০১২ Tuesday ৭:৫৬:৩৫ PM
![]() জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) মনির হোসেন কামাল, বরগুনা :: ‘তারেক জিয়া দেশের সবচেয়ে বড় চোর। সে এদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। আর এখন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য মাঠে নেমেছেন। চোরের মায়ের কথায় কেউ সাড়া দেবেনা। বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করে এ দেশে আইনের শাসন কায়েম করা হবে। কখনোই যুদ্ধাপরাধীরা রক্ষা পাবে না। একাত্তর সালে যুদ্ধপরাধীরা বাংলার মাটিতে যে গণহত্যা চালিয়েছে তা যদি ক্ষমা করা হয়, তাহলে এদেশের মানুষ আমাদের ক্ষমা করবে না।’ ১০ এপ্রিল মঙ্গলবার সকালে আমতলীর তালতলী হাইস্কুল মাঠে জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘বিএনপির সময় জেলেদের ১০ কেজি চাল দেয়া হতো। আর আমরা জেলেদের বর্তমানে ৩০ কেজি করে চাল দেই। বিএনপি মানুষের ভালো চায় না। আওয়ামীলীগ জনগনের দল তাই তারা জনগনের মঙ্গল কামনা করে।’ মন্ত্রী নবগঠিত তালতলী উপজেলায় একটি মৎস্য ও প্রানী সম্পদ অফিস স্থাপনের ঘোষনা দেন। মন্ত্রী জাটকা সংর্ক্ষন সপ্তাহের উদ্বোধন করে বলেন, ‘ছোট ইলিশ ধরা যাবে না। মাছ বড় হলে তাতে জেলেদের লাভ। কারন একটি জাটকা ১০ টাকায় বিক্রি হয়। আর সেই জাটকা বড় হলে ইলিশ হয় তখন তা ধরে ২শ’ টাকায় বিক্রি করা যায়। এতে জেলেদেরই লাভ।’ মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সচিব উজ্জল বিকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরগুনা -১ আসনের সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু ও বরগুনা -২ আসনের সাংসদ আলহাজ্ব গোলাম সবুর টুলু। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরগুনার জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, বরগুনা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ এনামুল কবির, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম দেলোয়ার হোসেন, তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক জমাদ্দার, কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি আনোয়ার হোসেন, আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সামসুদ্দিন সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ। মন্ত্রী জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্ভোধন শেষে পায়রা নদীতে জাটকা সংরক্ষন সপ্তাহ পালন উপলক্ষে এক নৌ র্যালীর উদ্বোধন করেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

