![]() রাজাপুরে শাশুড়িকে কুপিয়ে জখম
১০ April ২০১২ Tuesday ৯:৪৯:৫২ PM
রাজাপুর, ১০ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে শাশুড়ি মমতাজ বেগম (৪০)কে কুপিয়ে জখম করেছে নিজ জামাতা আওলাদ হোসেন। ১০ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের দক্ষিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মমতাজ বেগম একই এলাকার কাঞ্চন সিকদারের স্ত্রী। আহতকে গুরুতর অবস্থায় রাতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মমতাজ বেগম ও তার মেয়ে লিজা আক্তার (১৭) জানান, ১ বছর আগে মমতাজের বড় মেয়ে ময়নার সাথে উপজেলার সাংগর গ্রামের আবু মৃধার ছেলে আওলাদের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আওলাদ বিভিন্ন সময়ে যৌতুকের জন্য ময়নাকে শারিরিকভাবে নির্যাতন করতে থাকে। স্বামী পরিত্যক্তা দরিদ্র মমতাজ বেগম জামাতার কিছু চাহিদা মিটিছেন। মাস তিনেক পূর্বে জামাতা আওলাদ একটি মোটরসাইকেল দাবী করে। কিন্তু দরিদ্র মমতাজ জামাতার চাহিদা পূরণ করতে না পারায় ময়নার ওপরে অমানুষিক নির্যাতন চালায় আওলাদ। এক পর্যায়ে বাধ্য হয়ে মমতাজ বেগম তার মেয়ের বিবাহ বিচ্ছেদ করান। এতে জামাতা আওলাদ ক্ষিপ্ত হয়ে ১০ এপ্রিল রাতে সদরের দক্ষিন বাজার এলাকায় বসে শাশুড়ির পথরোধ করে দেশীয় দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে মোটর সাইকেলে করে পালিয়ে যায়। এ ব্যাপারে রাজাপুর থানায় মামলা করা হবে বলে জানিয়েছে মমতাজ বেগমের মেয়ে লিজা আক্তার। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
