![]() ১২ এপ্রিল আগৈলঝাড়ায় আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান
১১ April ২০১২ Wednesday ৯:৩১:৫২ PM
আগৈলঝাড়া, ১১ এপ্রিল (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): আগামীকাল ১২ এপ্রিল বৃহষ্পতিবার আগৈলঝাড়ায় আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। একদিনের এ সফরে বি.বি.গভর্নর বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময়সহ স্থানীয় গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবেন। প্রথমে বেলা ১২ টায় তিনি উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ হল রুমে আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা সরকারী ও বেসরকারী ১৯টি ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। পরে তিনি ৫০ শয্যার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার জন্য ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের অর্থায়নে একটি জেনারেটর ও সাউথ ইষ্ট ব্যাংকের অর্থায়নে একটি ইসিজি মেশিন প্রদান করবেন। এরপর সৈয়দ আবুল হোসেন কল্যান ট্রাষ্টের উদ্দ্যেগে গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করবেন। বিকেলে বি.বি.গবর্নর আতিউর রহমান উপমহাদেশের ইতিহাসখ্যাত পদ্মপুরাণ বা মনসা মঙ্গলের রচয়িতা বিজয় গুপ্তের বাড়ি প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শন করবেন বলে বিস্বস্ত সূত্রে জানা গেছে। এ সফরে বি.বি গভর্নরের সফর সঙ্গী হিসেবে সাথে থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশ গুপ্ত অসিম কুমার, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ডিজিএম আ. রব মিয়া, সোনালী ব্যাংক বরিশাল শাখার ডিজিএম এম এ শফিকসহ স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
