" />
AmaderBarisal.com Logo

গলাচিপায় মৃদু ভূ-কম্পন অনুভূত


আমাদেরবরিশাল.কম

১১ April ২০১২ Wednesday ৪:০৭:৫৭ PM

গলাচিপা, ১১ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর গলাচিপাসহ উপকূলীয় এলাকায় ১১ এপ্রিল বুধবার দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ৩টা ৭ মিনিটের সময় কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা টুটুল জানান, তিনি তার তিন তলা বিল্ডিং এর বাসায় দুপুরের খাবার খেয়ে খাটে শুয়ে ছিলেন। দুপুর ৩টা ৭ মিনিটে ভূমিকম্পে তিন তলা ভবনটি কয়েকবার কেঁপে উঠলে আলমারির উপর থাকা মালপত্র মেঝে পরে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটোছুটি করে সবাই বাইরে চলে আসে। বাইরে নেমে তাঁরা দেখেন উপজেলা পরিষদের দীঘির পানি তখনও কাঁপছে।

বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত চরমোন্তাজের ঘের মালিক কামরুল ইসলাম জানান, ঘেরে শ্রমিক দিয়ে কাজ করানোর সময় হঠাৎ দেখতে পান ঘেরের পানি উথলে পারে উঠছে। এসময় শ্রমিকরা সুনামির ভয়ে ছুটাছুটি শুরু করে দেয়। তবে কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।


(আমাদের বরিশাল ডটকম/গলাচিপা/সার/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।