" />
AmaderBarisal.com Logo

বরিশাল-ঢাকা আকাশ পথে বিমানের টিকিট মিলবে মোবাইলে!

পর্যটন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৯ May ২০১৮ Wednesday ৫:১০:৪৩ PM

biman-bangladesh-airlines-file-photo রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানবরিশাল-ঢাকা আকাশ পথে এখন থেকে মোবাইল এবং ল্যান্ড ফোনের মাধ্যমেই মিলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট।

সংস্থাটি যাত্রীদের টিকেট ক্রয়ের সুবিধার্থে প্রচলিত ট্রাভেল এজেন্ট ও অনলাইন টিকেটিংয়ের পাশাপাশি এ সেবা চালু করল।

গত সোমবার বিকালে বিমানের প্রধান কার্যালয় বলাকায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহাম্মদ ইনামুল বারী আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ই-সার্ভিস রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে বিমান তার সম্মানিত যাত্রীদের সেবাদানে আরও এক ধাপ এগিয়ে মোবাইলের মাধ্যমে টিকেটিং সংক্রান্ত সকল সুবিধা চালু করল।

ইনামুল বারী বলেন, যাত্রীরা এখন থেকে সহজেই তার মোবাইল ফোন বা ল্যান্ড ফোনের মাধ্যমে ফ্লাইট সংক্রান্ত তথ্য, টিকেট বুকিং, টিকেট ক্রয়, যাত্রার তারিখ পরিবর্তন সম্পর্কিত সকল সুবিধা সহজেই পাবেন।

জানা গেছে, বিমানের ১৫টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যের যে কোনো টিকেট ক্রয় করতে এখন থেকে ০২ ৮৯০১৬০০ এক্সটেনশন ২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩ এ ফোন করে টিকেট বুকিং/ক্রয় করতে পারবেন।

টিকেটের মূল্য পরিশোধের ক্ষেত্রে বিকাশ/রকেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। যাত্রীরা তাদের টিকেটের কপি ই-মেইল, হোয়াটসঅ্যাপ,ভাইবার এবং ইমো-তে পাবেন।

আন্তর্জাতিক টিকেট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীরা পাসপোর্টের স্ক্যান কপি ই-মেইল/মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন। যাত্রীরা দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে এ সুবিধা পাবেন। মোবাইল এবং ফোনের মাধ্যমে টিকেটের সকল সুবিধা সপ্তাহের ৭ দিনই সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া যাবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।