![]() ভোলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
১৯ May ২০১২ Saturday ১২:০০:১৮ AM
বাংলাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চরফ্যাশন থেকে ভোলাগামী (ভোলা-ঝ-১১০০২) নামের বাসটি দ্রুত গতিতে ভোলার দিকে আসছিল। পথিমধ্যে ভোলা-চরফ্যাশন মহাসড়কের কমরউদ্দি বাংলাবাজার নামক এলাকায় একটি অটো রিক্সাকে সাইড দিয়ে গিয়ে বিপরীতমুখি (চট্রগ্রাম-০৫০০০৫) একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ভোলাগামী বাসটির সামনের অংশ দুমড়ে মুছরে যায়। এ সময় বাসে থাকা অন্তত ২০যাত্রী আহত হন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভোলা, ১৮ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলা-চরফ্যাশন মহা সড়কের কমরউদ্দি নামক এলাকায় ১৮ মে শুক্রবার সন্ধ্যায় দুটি যাত্রীবাহি বাসের মুখেমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।