" />
AmaderBarisal.com Logo

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে তালতলীতে মানববন্ধন

তালতলী প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১০ May ২০১৮ Thursday ৪:৪৮:২৩ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্র৭১ টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

তালতলী প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রির্পোটার্স ইউনিটি’র উদ্যোগে তালতলী উপজেলা সড়কে আজ বৃহস্পতিবার (১০ মে) সকাল ১১ টায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য ৭১ টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটু গত ৭ই মে সোমবার রাত সাড়ে ১১টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে বরগুনার লাকুরতলায় সন্ত্রাসী হামলার শিকার হন।

তালতলী উপজেলা যায়যায়দিন প্রতিনিধি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার,তালতলী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাওলানা মো. ইফসুফ আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম রাজু, মোঃ সিদ্দিকুর রহমান, গোলাম মাওলা, আবুল বাসার হেলালী, লোকমান হেসেন, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একজন সংবাদকর্মীর ওপর হামলা ন্যাক্কারজনক উল্লেখ করে বক্তারা বলেন, ইমরান হোসেনের মতো দেশের আর কোথাও যেন সাংবাদিকের উপর এ ধরনের হামলার ঘটনা না ঘটে। দ্রুত সময়ের মধ্যে ইমরান হোসেনের হামলাকারীদের গ্রেফতার না করতে পারলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তালতলী’র বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের নেতারা।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।