" />
AmaderBarisal.com Logo

বরিশালে চিত্রায়িত হল নাটক ‘কয়লা কবি’


আমাদেরবরিশাল.কম

১৬ April ২০১২ Monday ৮:৪৬:৫৬ PM

কয়লা কবি

কয়লা কবি নাটকের একটি দৃশ্য

বিনোদন ডেস্ক :: বরিশালের প্রযোজনা প্রতিষ্ঠান পান্ডুলিপি চলচ্ছবির প্রথম নির্মান একক নাটক ‘কয়লা কবি’র চিত্রায়ন সম্প্রতি শেষ হয়েছে। নাটকটি চিত্রায়নের সম্পূর্ণ কাজই সম্পন্ন হয়েছে বরিশালে। এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, ফারাহ রুমা এবং রেবেকা বানু। ১৯ এপ্রিল বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় ‘চ্যানেল নাইন’ এ নাটকটি প্রচারিত হবে।

ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত ‘কয়লা কবি’র কাহিনী আবর্তিত হয়েছে মফস্বল শহরে বেড়ে ওঠা উদীয়মান কবি আদিত্যকে ঘিরে। জীবনানন্দকে আদর্শ মেনে চলে তার কাব্য চর্চা। স্বজনদের ইচ্ছায় বইমেলা উপলক্ষে কাব্যগ্রন্থ বের করার উদ্যোগ নেয় আদিত্য। কিন্তু ধান্ধাবাজ প্রকাশকদের খপ্পরে পরে প্রতারিত হয়ে তার ভিতরে জন্মনেয় তীব্র ঘৃনা। কবি-লেখকদের নিয়ে ভোগবাদি সমাজ ব্যবস্থার তাচ্ছিল্য-উপহাস-বঞ্চনা তার ভিতরে জন্মদেয় ক্ষোভ ও প্রতিবাদী একস্বত্তা। অভিমানি কবি কলম ফেলে হাতে তুলে নেয় পোড়া কাঠ কয়লা। সাহিত্য নিয়ে মহাজনী ব্যবস্থার বিরুদ্ধে শরু করে এক ভিন্নধর্মী প্রতিবাদ। এভাবেই এগিয়ে চলে গল্প। অন্যদিকে দেশে বেড়াতে আসা প্রবাসী ফারাহর সাথে কবির পরিচয় হয়। কবি আদিত্যর সংগ্রামকে জন সম্মুক্ষে নিয়ে আসতে চায় ফারাহ। কিন্তু প্রচার বিমুখ কবি তা এড়িয়ে যায়। একই সাথে সে এড়িয়ে যেতে চায় ফারাহ’র মায়াময়তাও। কিন্তু নাছোড় ফারাহ কবির পিছু ছাড়েনা। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকটি।

সাংবাদিক আবদুল্লাহ মাহফুজ অভির রচনায় এবং এ্যালর্বাট রিপনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। অনান্য চরিত্রে অভিনয় করেছেন- দেবাশীষ চক্রবর্ত্তী, মুকুল দাস, সুমন, রোজী, সম্রাট, লিটু দত্ত সহ আরো অনেকে।

পান্ডুলিপি চলচ্ছবির স্বত্তাধিকারী ও প্রযোজক এলবার্ট রিপন বলেন, দর্শকদের ভিন্নধর্মী কাজ দিতেই আমাদের পথচলা। কয়লা কবি নাটকটি তেমনই একটি নির্মান। আশা করি দর্শকদের ভালো লাগবে। কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজারিত শহর বরিশালের বিভিন্ন মনোরম লোকেশনে সমপ্রতি এর শুটিং শেষ হয়েছে। শীঘ্রই আমরা সমাজের অসঙ্গতি তুলে আরো একটি ভিন্ন ধর্মী নাটকের শুটিং শুরু করছি। নাটকটি শুটিং হয়েছে বরিশালের সাগরদী, ত্রিশ গোডাউন, শ্বাশান, দূর্গা সাগর, সদর রোড, বিএম কলেজ সহ নগরীর বেশ কয়েকটি এলাকায়।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।