" />
AmaderBarisal.com Logo

জাতীয় প্রেসক্লাবের সামনে সহকর্মীদের মানববন্ধন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন টিটুর স্ত্রী


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০১২ Friday ৪:০৩:২০ PM

শহীদুজ্জামান টিটু

বাস চাপায় নিহত সাংবাদিক শহীদুজ্জামান টিটুর সহকর্মীদের আয়োজিত মানববন্ধনে তার স্ত্রী রুমা জামান, সন্তান তাহসীনসহ অন্যান্য স্বজনরা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বিশেষ প্রতিনিধি, ঢাকা থেকে : ‘নিজের জন্য ভাবিনা, কিন্তু ছেলেটার কি হবে? ওর ভবিষ্যতের দায়িত্ব কে নেবে?’ এ প্রশ্ন বরিশালের অকাল প্রয়াত সাংবাদিক শহীদুজ্জামান টিটুর সদ্য বিধবা স্ত্রী রুমা জামানের।

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে টিটুর সহকর্মি সাংবাদিকদের সাথে আলাপকালে রুমা ১৭ মে শুক্রবার এ প্রশ্ন তোলেন। এ সময় মায়ের হাত ধরেই দাঁড়িয়ে ছিল ছয় বছরের ছোট্ট শিশু তাহসীন। রাজ্যের বিষ্ময় নিয়ে তাকিয়ে ছিল ক্যামেরাওয়ালা মানুষগুলোর দিকে। তাহসীনের সজল দৃষ্টি আর রুমার উদ্বেগ ভরা চাপা-কান্না সবাইকে বোবা করে দিয়েছিল। তাদের সান্তণা জানানোর ভাষাও খুঁজে পাচ্ছিলেন না কেউ।

শহীদুজ্জামান টিটু

সরকারকে বাস চাপায় নিহত সাংবাদিক শহীদুজ্জামান টিটুর পরিবারের দায়িত্ব নেয়ার দাবি জানাতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

সরকারের কাছে টিটুর সন্তান ও পরিবারের দায়িত্ব নেয়ার দাবি জানাতে ১৭ মে শুক্রবার সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ঘাতক চালকদের জামিনের বিধান বাতিল করারও দাবি জানানো হয়েছে। টিটুর সহকর্মিদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তার স্ত্রী-সন্তান ছাড়াও আরো কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন। এতে আরো অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস খান, সমাজ কর্মি জসিম কাতাবী, ইবনুল সাইদ রানা, সাংবাদিক কিশোর সরকার, জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, আবু জাফর সাইফুদ্দিন, তাওহীদ সৌরভ, মেহেদী হাসান রাহাত, শরীফ খিয়াম, রাজু হামিদ, কামাল মোশারফ, আব্দুলৱাহ মাহফুজ প্রমুখ।

মাত্র এক সপ্তাহ আগে (১১ মে) প্রকাশিতব্য দৈনিক মানবকণ্ঠ’র অফিস থেকে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে ঢাকার পরীবাগের হোটেল রূপসী বাংলার সামনে বাস চাপায় নিহত হন টিটু। বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার এই ফটো-সাংবাদিককে হত্যাকরী বাসচালক এরপর দিনই জামিনে মুক্তি পায়।


(আমাদের বরিশাল ডটকম/ঢাকা/শখি/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।