" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে ভায়াগ্রাসহ আটক ১


আমাদেরবরিশাল.কম

২০ April ২০১২ Friday ৯:৩১:৫৮ AM

পিরোজপুর, ১৯ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের হুলারহাট বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ও নেশা জাতীয় ভারতীয় ঔষধসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ১৮ এপ্রিল বুধবার রাতে সদরের হুলারহাট বন্দরের শ্রীগুর্ব ফার্মেসী নামের একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ভায়াগ্রাসহ ৫ হাজার ১২ পিস নিষিদ্ধ ঘোষিত যৌন ও নেশা জাতীয় ভারতীয় ঔষধ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দোকান নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে মিঠুন কুমার শীল (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশ। উদ্ধারকৃত ঔষধের মধ্যে সেনেগ্রা, ভায়গ্রা, সেক্সওয়াই ও ইভেগ্রাসহ ১৬ ধরনের টেবলেট ও ইনজেকশন রয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গির হোসেন জানান, উদ্ধারকৃত সকল ঔষধ নিষিদ্ধ নেশা ও যৌন উত্তেজক জাতীয়। এ ব্যপারে থানায় ১৯ এপ্রিল বৃহস্পতিবার মামলা করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।