" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ


আমাদেরবরিশাল.কম

২০ April ২০১২ Friday ৭:৪৫:৫১ PM

পিরোজপুর, ২০ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার বিকেলে নাজিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবিএম তাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান। পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক সেন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার পক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকারের কাছে দাবী জানানো হয়।

মহাসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাঃ আনোয়ার হোসেন ও সাফিয়া খাতুন, লায়লা ইরাদ, অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, আক্তারুজ্জামান ফুলু, জিয়াউল আহসান। সমাবেশের উদ্ভোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।