![]() রাজাপুরে ইউপি সদস্যের ঘরে ডাকাতি, নারীসহ আহত ৪
২০ April ২০১২ Friday ৫:৪৯:০৯ PM
রাজাপুর, ২০ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে সাবেক এক ইউপি সদস্যের ঘরে ডাকাতির ঘটনায় নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালঙ্কার, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ১৯ এপ্রিল বৃহষ্পতিবার দিবাগত রাত ২ টার দিকে শুকাগড় ইউনিয়নের পিংড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য জলিলের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় আহতরা হচ্ছেন- সাবেক ইউপি সদস্যের স্ত্রী মমতাজ বেগম (৪২) ও তার মেয়ে পপি (১৯), পুত্রবধূ নুপুর (২২), আত্মীয় বাপ্পি (১৪) আহত হয়েছে। মেম্বরের মেয়ে পপি ও ছেলে টুকু জানান, রাত ২ টার দিকে ঘরের পেছনের জানালার গ্রীল কেটে ৭/৮ জনের দেশীয় অস্ত্রধারী ডাকাত দল ভেতরে প্রবেশ করে মারধর করে সবাইকে অস্ত্রের মুখে সবাইকে জিম্ম করে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালঙ্কার, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম তালুকদার জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
