![]() বরগুনায় ভূয়া ২ র্যাব সদস্য আটক
২০ April ২০১২ Friday ৬:১৩:৪৫ PM
![]() বরগুনায় আটককৃত ভূয়া ২ র্যাব সদস্য (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) বরগুনা, ২০ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় র্যাব পরিচয়ে টাকা আত্মসাত চেষ্টার অভিযোগে ভূয়া ২ র্যাব সদস্যকে আটক করা হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার দুপুরে বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- বেতাগী উপজেলার কাজীরাবাদ গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে সানু মিয়া ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজনা কদমতলা গ্রামের আজাহার মোল্লার ছেলে হাবিব মোল্লা। তারা নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে কাউনিয়া এলাকার আবুল হোসেনকে ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল। ২০ এপ্রিল শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে র্যাব-৮ এর ডিএডি মোঃ গোলাম নবীর নেতৃত্বে আবুল হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

