" />
AmaderBarisal.com Logo

দশমিনায় শীঘ্রই চালু হচ্ছে সমবায় বাজার


আমাদেরবরিশাল.কম

২০ April ২০১২ Friday ৮:৩৫:৩৩ AM

দশমিনা, ২০ এপ্রিল (কামরুল সোহাগ/আমাদের বরিশাল ডটকম): ভোক্তা ও উৎপাদনকারীর স্বার্থ রক্ষায় সিন্ডিকেটের দৌরাত্ম কমাতে ও নিম্নআয়ের ভোক্তাদের সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলার সমবায় ভিত্তিক বাজারজাতকরণ কার্যক্রম শীঘ্রই চালু হচ্ছে। ১৯ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার আরজবেগী প্রতিভা ভোগ্যপন্য সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে আয়োজিত ভোক্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় সহ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন, সমিতির সভাপতি গোপাল চক্রবর্তীর, নিবার্হী পরিচালক ডাঃ ঈশ্বর চন্দ্র শীল, প্রেসক্লাবের কোষাধক্ষ সাংবাদিক নিপুণ চন্দ্র, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম সোহাগ, শিক্ষক মোঃ নাসির উদ্দিন, পরেশ চন্দ্র শীল, মিনতি রানী প্রমূখ।


(আমাদের বরিশাল ডটকম/দশমিনা/কাসো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।