" />
AmaderBarisal.com Logo

অধ্যক্ষ আবদুল খালেকের মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৬ May ২০১৮ Wednesday ১:৩৬:০৬ PM

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্রভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল খালেকের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০২ সালের ১৭ মে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও ছাত্রছাত্রী রেখে যান।

মরহুমের সেঝ ছেলে আযাদ আলাউদ্দীন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ হিসেবে কর্মরত রয়েছেন।

অধ্যক্ষ মাওলানা আবদুল খালেকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা গ্রামে মরহুমের কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।