![]() কুয়াকাটা সৈকতে মধু মাসে বন্ধু মেলানিউজ ডেস্ক ১৬ May ২০১৮ Wednesday ৬:৩১:৫৫ PM
মধুমাসে জৈষ্ঠের বাহারী ফলের স্বাদ আর বাউল গানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় কুয়াকাটা সৈকতে। গতকাল মঙ্গলবার (১৫ মে) বিকেলে কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টারের আয়োজনে আম, কাঠাল, লিচু, তাল, তরমুজ, পেপে, পেয়ারা, ডেউয়া নানা স্বাদের ফল দিয়ে শুরু হয় উৎসব। এরআগে বন্ধুদের ফ্রেন্ডশিপ ব্যাচ পড়িয়ে বরণ করা হয়। পরে কলাপাতায় মৌসুমি ফল একে অপরকে ভাগাভাগি করে এক সাথে বসে খাওয়ানো হয়েছে। এরপর গভীর রাত পর্যন্ত গান, গল্প আর আড্ডায় অংশ নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক পর্যটক বন্ধু। কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, আগামীতে এই আনন্দঘন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটার বিচে উৎসব আর আনন্দে অনুষ্ঠিত হল মধু মাসে বন্ধু মেলা।