![]() আমতলীতে হরতাল চলাকালে ৪ জন আটক
২৩ April ২০১২ Monday ৩:৩৭:৩৩ PM
বরগুনা, ২৩ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ২৩ এপ্রিল সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪ জনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন- পৌর শ্রমিকদলের সভাপতি শামসু চৌকিদার, পৌর যুবদল ৭ নং ওয়ার্ডের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার, পৌর যুবদল ৯ নং ওয়ার্ডের সভাপতি জহির উদ্দিন প্যাদা ও ছাত্রদল সদস্য নুহু ফকির। এ ব্যাপারে আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকির জানান, হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ২৩ এপ্রিল সোমবার সকাল দশটার দিকে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
