" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০১২ Friday ৯:৫৩:৪০ PM

পটুয়াখালী, ১৮ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে সুজন মিয়া (২৮) নামের এক অস্ত্র ব্যাবসায়ীকে একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। ১৮ মে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী সুজন ময়মনসিংহের গৌরিপুর উপজেলার লন্তাখোলা এলাকার আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, ১৭ মে বৃহস্পতিবার বিকেলে ঢাকা টার্মিনাল থেকে সৈকত-১ লঞ্চে যাত্রীবেশে অস্ত্র নিয়ে পটুয়াখালীতে আসছিল সুজন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল পটুয়াখালী লঞ্চঘাট অবস্থান নেয়। এ সময় সুজন লঞ্চ থেকে নামার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার শরীর তল্লাশি করে হাত ব্যাগের মধ্যে বহনকরা ১টি এলজি ও ১ রাউন্ড গুলি পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সিনিয়র ডিএডি মো. বেলাল হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারনা করা হচ্ছে পটুয়াখালী শহরে অথবা বাউফল পৌরসভা নির্বাচনের জন্য কে বা কারা তাকে ভাড়া করে নিয়ে আসে। তবে অস্ত্র ব্যবসা ও ভাড়ায় খুন করা দুটিতেই সুজন পারদর্শী বলে ধারনা করছে র‌্যাব।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।