![]() আসছে ‘হেরা ফেরি-৩’বিনোদন ডেস্ক ২৫ May ২০১৮ Friday ৫:৪৮:৪৩ PM
![]() ছবি: সংগ্রহীত বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘হেরা ফেরি’র তৃতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছরের মাঝামাঝি, জানিয়েছেন পরিচালক ইন্দ্র কুমার। রাজু চরিত্রে অক্ষয় কুমার, শ্যামের ভূমিকায় সুনীল শেঠী এবং বাবুভাই পরেশ রাওয়াল ২০০০ সাল থেকেই ‘হেরা ফেরি’তে তাদের কৌতুক অভিনয়ের জন্য এখনও সমান জনপ্রিয়। দ্বিতীয় পর্বের এই ছবিটিও বলিউড বক্স অফিসে সাফল্য পাবার পর প্রযোজক ঠিক করেছেন ছবিটির তৃতীয় পর্ব নির্মাণ করবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, নীরজ ভোরার আকস্মিক মৃত্যুর পর ‘হেরা ফেরি-৩’এর পরিচালনা করছেন ইন্দ্র কুমার। এই পরিচালকের দুটি কমেডি সিনেমা ‘মস্তি’ এবং ‘ধামাল’ ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে এ সংবাদ জানিয়েছেন। আগের দুই পর্বের মূল চরিত্ররাই এ পর্বেও থাকবেন।-বিডিনিউজ সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

