" />
AmaderBarisal.com Logo

বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি
আমাদেরবরিশাল.কম

২৬ May ২০১৮ Saturday ১২:০৮:৫৬ AM

বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের কমিটি গঠনআনন্দ টেলিভশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদকে সভাপতি ও দৈনিক আজকের বরিশালের স্টাফ রিপোর্টার নাঈম ইসলামকে সাধারণ সম্পাদক করে বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম এর ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

২৫ মে শুক্রবার সংগঠনের বিশেষ এক সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইমরান হোসেন (ভোরের অঙ্গিকার), সহ-সভাপতি শাওন খান (সাহসী বার্তা), সহ-সাধারণ সম্পাদক আল-আমীন গাজী (ভোরের অঙ্গীকার), দপ্তর সম্পাদক এইচ আর হীরা (দখিনের মুখ), ক্রীড়া সম্পাদক আশিকুল ইসলাম সজিব (আজকের তালাশ), সদস্য এইচ এম হেলাল (বাংলাদেশ বাণী), মেহেদী হাসান অর্নব (অগ্রযাত্রা), আহমেদ বায়েজিদ (আমাদের বরিশাল), এইচ এম ইমরান (আজকের বরিশাল)।

উল্লেখ্য গত ২০১৪ সালে বরিশালের বেশ কয়েকজন গুণী সাংবাদিকদের সংবর্ধনা দেয়ার মধ্য দিয়ে আত্বপ্রকাশ হয় বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।