" />
AmaderBarisal.com Logo

শ্বশুরবাড়ির অদূরে ঘুরে গেলেন মৌসুমী, সঙ্গে ওমর সানি

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২৬ May ২০১৮ Saturday ৪:২৪:২১ PM

জুটি বাঁধছেন মৌসুমী-ওমর সানিপ্রথমবারের মতো শুক্রবার স্ত্রী মৌসুমীকে নিয়ে শ্বশুরবাড়ি বরিশালে এসেছিলেন নব্বইয়ের দশকের নম্বর ওয়ান ওমর সানি নায়ক। নায়ক ওমর সানির বাড়ি বরিশালের গৌরনদী। তবে সময়ের অভাবে শ্বশুরবাড়ির ভিটেমাটি দেখা হয়নি তার।

বিষয়টি স্বীকার করে ওমর সানি বলেন, আমার বাড়ি বরিশালে, তবে বেড়ে ওঠা ঢাকায়। কিন্তু আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না।

এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল আসা। গতরাতে আমরা ঢাকায় ফিরেছি। ছোট একটা ট্যুর ছিল। তারপরও মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল। বরিশালের মানুষ তাকে অনেক সম্মান ভালোবাস দিয়েছে।

আরো পড়ুন…
‘ঈদের পর প্রথম শ্বশুর বাড়ি বরিশালের গৌরনদীতে যাবে মৌসুমী’ -জানালেন ওমর সানি



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।