" />
AmaderBarisal.com Logo

‘ঈদের পর শ্বশুর বাড়ি গৌরনদীতে যাবেন মৌসুমী’

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২৬ May ২০১৮ Saturday ৫:৪৫:১৮ PM

‘ঈদের পর প্রথম শ্বশুর বাড়ি বরিশালের গৌরনদীতে যাবে মৌসুমী’ -জানালেন ওমর সানিনব্বইয়ের দশকের নম্বর ওয়ান নায়ক ওমর সানির বাড়ি বরিশালের গৌরনদী। কিন্তু সংসার জীবনের দু’দশক পার করলেও এখনও পর্যন্ত শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ হয়নি তার স্ত্রী অভিনেত্রী মৌসুমীর।

গতকাল শুক্রবার (২৫ মে) প্রথমবারের মত স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির কাছাকাছি বরিশালে এসেছিলেন ওমর সানি। কিন্তু সময়ের অভাবে শ্বশুরবাড়ির ভিটেমাটি দেখা হয়নি মৌসুমির। গতকাল রাতেই ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।

পুত্রবধূকে নিয়ে প্রথমবারের মত বরিশালের আসায় এলাকার ভক্তরা যেমন উচ্ছাস ও অভিনন্দন জানিয়েছেন, তেমনি শ্বশুর বাড়ির কাছাকাছি ঘুরে চলে যাওয়ায়ও তারা হতাশও।

Mousumi মৌসুমীতবে ভক্তদের নিরাশ করেননি ওমর সানি। তিনি নিজেই জানালেন, ‘আমি পরিকল্পনা করছি ঈদের পর পুরো পরিবার নিয়ে আমার গ্রামে বাড়িতে ঘুরতে যাবো। এরমধ্য দিয়ে মৌসুমী প্রথম শ্বশুর বাড়ি দেখার সুযোগ পাবে।’

ওমর সানি বলেন, শুক্রবার একটি শো রুম উদ্বোধন করতে আমরা বরিশাল শহরে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। কিন্তু হাতে সময় না থাকায় যেতে পারিনি। মৌসুমী এর আগে কখনও আমার গ্রামের বাড়ি যায়নি।

তিনি বলেন, ঢাকায় বেড়ে ওঠলেও আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না।

এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল আসা। গতরাতে আমরা ঢাকায় ফিরেছি। ছোট একটা ট্যুর ছিল। তারপরও মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল। বরিশালের মানুষ তাকে অনেক সম্মান ভালোবাসা দিয়েছে।

আরো পড়ুন…
শ্বশুরবাড়ির অদূরে ঘুরে গেলেন মৌসুমী, সঙ্গে ওমর সানি



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।