![]() মাদক নিমূলে এয়ারপোর্ট প্রেসক্লাবের সহযোগীতা চাইলেন পুলিশ কমিশনারনিউজ ডেস্ক ২৭ May ২০১৮ Sunday ৪:২৮:১৪ PM
গতকাল শনিবার (২৬ মে) এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে বরিশাল এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নথুল্লাবাদ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, এয়ারপোর্ট থানার ওসি (অপারেশন) মো. আনোয়ার হোসেন, ওসি তদন্ত মো. আরএম মুকুল, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলার মো. হুমায়ুন কবির, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলার মো. মনিরুল ইসলাম সহিদ, কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, বরিশাল এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. লোকমান হোসাইন, অনলাইন প্রেসক্লাবরে সভাপতি মামুনর রশিদ নোমানী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, তরুণ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. কামরুল আলম মামুন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল খান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ফুয়াদ, অর্থ ও প্রচার বিষয়ক সম্পাদক পারভেজ সরদার, নির্বাহী সদস্য মো. একরামুল কবির, ইমরান হোসেন (নয়ন) ও খাঁন মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সদস্য মো. শাখাওয়াত হোসেন।এ সময় অন্যান্য অতিথিবৃন্দরা বলেন আমরা বিশ্বাস করি এয়ারপোর্ট থানা প্রেসক্লার পেশাদার সাংবাদিকদের সংগঠন। এখানে কোন মাদক ব্যবসায়ী, ভুমিদস্যূ বা চাঁদাবাজ সংগঠনের স্থান পাবেনা ।পাশাপাশি আরো বলেন ক্লাবের সকল সদস্যবৃন্দ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এটাই সকলের প্রত্যাশা। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

মাদক নিমূলে এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের সহযোগীতা চাইলেন বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আব্দুর রকিব।