![]() পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২৯ April ২০১২ Sunday ৮:১৩:০৯ AM
পিরোজপুর, ২৮ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর সদর থানা বিএনপি। ২৮ এপ্রিল শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের মসজিদ মোড়ে এসে শেষ হয়। এরপর শহরের মসজিদ মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, শেখ শহীদুলৱাহ শহীদ, রিয়াজ উদ্দিন রানা, এমদাদুল হক মাসুদ প্রমুখ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
