" />
AmaderBarisal.com Logo

ঈদ ‘ইত্যাদি’তে তর্কযুদ্ধ

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২৭ May ২০১৮ Sunday ৭:০২:১৩ PM

বরিশালের হানিফ সংকেতের ঈদ ‘ইত্যাদি’তে তর্কযুদ্ধঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবছরই বিটিভির অনুষ্ঠানসূচিতে থাকে ‘ইত্যাদি’। এবার তার ব্যতিক্রম হয়নি।

এবারও এ ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে একটি ভিন্ন কিছু পর্ব। যার অন্যতম হচ্ছে ছন্দে-সুরে ব্যতিক্রমী একটি আলোচনা পর্ব। অর্থাৎ যে আলোচনায় কোনও উত্তেজনা নেই, আছে কথার ছন্দ-তর্ক।

এতে অংশগ্রহণ করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। শুধু তাই নয়, এই প্রথমবারের মতো এইসব তারকাদের বাদ্যের তালে ছন্দে-ছন্দে কথা বলতে দেখবেন দর্শকরা।

গণমাধ্যমের চারটি বিশেষ অঙ্গনের একাল-সেকালের চিত্র তুলে ধরেছেন এই তারকারা।

প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এই ব্যতিক্রমী পর্বে শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, দর্শকরাও তেমনি শিল্পীদের অভিনয়, বিষয় ও পরিবেশনায় ভিন্ন স্বাদ পেয়েছেন।

বাড়ির দর্শকরাও এই ব্যতিক্রমী পরিবেশনাটি যথেষ্ট উপভোগ করবেন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। -বাংলা ট্রিবিউন



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।