![]() জয়ের এবারের অতিথি চাঁদনীবিনোদন ডেস্ক ২৯ May ২০১৮ Tuesday ৬:৩৬:১৪ PM
বাপ্পা মজুমদারের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম টেলিভিশন পর্দায় উপস্থিত হলেন নৃত্যশিল্পী-অভিনেত্রী চাঁদনী। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় আলোচিত অনুষ্ঠান ‘উইথ নাজিম জয়’-এ অতিথি হয়েছেন জনপ্রিয় এ তারকা। অনুষ্ঠানে ব্যক্তিজীবনের নানা অজানা কথা প্রকাশ করেছেন চাঁদনী। বাপ্পা মজুমদারের সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন দিক খোলামেলাভাবে প্রকাশ করেন তিনি। জানান, ২০১৩ সালেও বাপ্পা মজুমদার তাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন। অনুষ্ঠানে চাঁদনীর সঙ্গে অতিথি হিসেবে আরও থাকছেন সাংবাদিক এম এস রানা এবং কৌতুক অভিনেতা সজল। অনুষ্ঠানটি প্রসঙ্গে জয় জানান, অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন চাঁদনী। সম্প্রতি একজন সংগীতশিল্পী ও অভিনেত্রীর আংটি বদল হওয়ার খবর কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি। ‘উইথ নাজিম জয়’-এর এবারের পর্বটি প্রচার হবে একুশে টিভিতে ৩০ মে বুধবার রাত ১০টায়। -বিডিনিউজ সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বাপ্পা মজুমদার-তানিয়া হোসাইনের বিয়ে এখনও মানতে পারছেন না সাবেক স্ত্রী চাঁদনী।