![]() সংসারে শান্তি আনতে অর্ধেক ব্রাজিল, অর্ধেক আর্জেন্টিনাবিনোদন ডেস্ক ২৯ May ২০১৮ Tuesday ৬:৩৯:৪০ PM
![]() ছবি: সংগ্রহীত স্ত্রীর সঙ্গে শান্তি চুক্তি করে অভিনব কায়দায় দুই দলের পতাকার আদলে জার্সি বানিয়েছেন ছোটপর্দার অভিনয়শিল্পী ফারুক আহমেদ। ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে তার ছবিটি। অনেকে ছবিটি বন্ধুদের সঙ্গে ভাগ করে লিখেছেন, ‘এবার সবাই খুশি থাকুক।’ ছোটপর্দার নির্মাতা জয়ন্ত রোজারিওর একটি নাটকের চরিত্রের প্রয়োজনে এ বেশ ধরেছেন বলে জানালেন ফারুক আহমেদ। তিনি বলেন, “ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে চারদিকে তোলপাড় চলছে। সংসারেও একরকম অশান্তি। পরে বাধ্য হয়ে এই জার্সি পড়ে ঘোরা শুরু করি।” সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

