" />
AmaderBarisal.com Logo

ঈদে আসছে মোশাররফ করিমের ‘দ্য বস’

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২৯ May ২০১৮ Tuesday ৬:৪২:১১ PM

mosharraf-karim-actor-bangladesh মোশাররফ করিম

ফাইল ফটো

মইনুল খানের রচনায় মাসুম শাহরিয়ারের চিত্রনাট্য ও সংলাপে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ঈদ নাটক ‘দ্য বস’। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

করপোরেট সংস্কৃতি ও স্বেচ্ছাচারী বসের গল্পে নাটকটি চিত্রায়িত হচ্ছে রাজধানীর উত্তরায়। নির্মাতা জানান, উত্তরা ও গুলশানের বিভিন্ন স্থানে গত ২৭ মে থেকে চিত্রায়ন চলছে নাটকটির। নাটকটির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটছে লাক্স চ্যানেল আই রানার আপ সারওয়াত আজাদ বৃষ্টি।

নির্মাতা বললেন, “কর্পোরেট কালচারে অভ্যস্থ কিছু মানুষের গল্প। আমাদের চারপাশে দেখা মানুষগুলোই অফিসে হয়তো তারা বস, অধস্তনের কাছে স্বেচ্চাচারী অন্যদিকে ঊর্ধ্বতনের কাছে তেলবাজ হিসেবে পরিচিত এসব মানুষগুলোর মধ্যে কেউ কেউ তাদের অতীত ভুলে গিয়ে ক্রমে স্বার্থপর জীবন-যাপন করতে থাকে। তাদেরই আত্ম উপলব্ধি ঘটে নাটকটির শেষে।”

ঈদ নাটকে দর্শকের অন্যতম আকর্ষণ মোশাররফ করিম অভিনীত নাটকগুলো।

তার চরিত্রটি সে চাহিদা মেটাতে পারবে কিনা, এমন প্রশ্নের উত্তরে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “মোশাররফ ভাই আমাদের সময়ের একজন শক্তিশালী অভিনেতা। সবসময় তাকে তার জন্য যথাযথ চরিত্রটা আমরা দিতে পারি না। কিন্তু যখন একটা ভালো চরিত্র তাকে দেয়া হয় তিনি তার পূর্ণ শক্তিমত্তা দেখান। এ নাটকটির পরই মোশাররফ ভাইকে নিয়ে আমি শিলং যাচ্ছি নতুন আরেকটি নাটক করতে।” -বিডিনিউজ

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।