" />
AmaderBarisal.com Logo

মোশাররফের ‘ওরে বাবা মান সম্মান’

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৩০ May ২০১৮ Wednesday ৭:১৪:৪৬ PM

actor-mosharraf-karim মোশাররফ করিমব্যতিক্রমধর্মী গল্প নিয়ে ‘ওরে বাবা মান সম্মান’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন গুণী অভিনেতা-নির্মাতা কচি খন্দকার।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার।

নির্মাতা কচি খন্দকার বলেন, ‘মো. মান্নান ও মো. হান্নানের নামের শেষে দন্তন্য থাকারও একটি কারণ রয়েছে। গল্পে দেখা যায়, তাদের দাদার নাম মো. তুফান, বাবার নাম শাহজাহান। এটা তাদের পৈতৃক ঐতিহ্য। সম্মান শব্দের সঙ্গে দন্তন্য-এর একটা সম্পর্ক রয়েছে। আর তা ধরে রাখতেই তারা নামে দন্তন্য ব্যবহার করে। তাছাড়া এলাকায় একটি মেয়ে আসে। ওই মেয়েটিকে বড় ভাই মান্নান পছন্দ করে। এ নিয়ে ছোট ভাই হান্নান সমস্যা তৈরি করে। এরপর নানারকম হাস্যরসাত্মক ঘটনাও ঘটে। তবে বাকিটা জানার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

নাটকটির ঈদুল ফিতরে গাজী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।