" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে দুই ছাত্রদল নেতা আটক


আমাদেরবরিশাল.কম

২৯ April ২০১২ Sunday ১:০০:৩০ PM

রাজাপুর, ২৯ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে হরতালে নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় ২৮ এপ্রিল শনিবার গভীর রাতে ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন- উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুমান তালুকদার (২৭) ও পুটিয়াখালির ৫ নং ইউনিট ছাত্রদলের সভাপতি আসিকুল ইসলাম রিসান (২২)।

রিসনের মা হাসনেয়ারা বেগম আঙ্গুরা জানান, ২৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঘুম থেকে জাগিয়ে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু পুলিশ প্রেপ্তারের সময় নিয়ে ভিন্ন কথা জানিয়েছে।

রাজাপুর থানার ওসি মোঃ তোফাজ্জেল হোসেন জানান, নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় ২৯ এপ্রিল রোববার খুব সকালে সদরের বাইপাস এলাকা থেকে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।