![]() নাতির জন্য ডাব পাড়তে গিয়ে নানার মৃত্যু
২৯ April ২০১২ Sunday ৭:৩৭:০৫ PM
রাজাপুর, ২৯ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠিতে নাতির জন্য ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে নানার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল বিকেলে রাজাপুরের গালুয়া ইউনিয়নের পূর্ব পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও নিকটতাত্মীয় আব্দুল খালেক জানান, মেয়ের ঘরের নাতির জন্য ডাব পাড়তে নিজ বাড়ির একটি নারিকেল গাছে উছেন তুজাহার হাওলাদারের (৫০)। এ সময় হঠাৎ হাত ছুটে নারিকেল গাছ থেকে নিচে পড়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় পুটিয়াখালি বাজারে পল্লী চিকিৎসক আব্দুল কাদেরের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত্যু ঘোষণা করেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
