" />
AmaderBarisal.com Logo

নতুন রূপে জয়া আহসান


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০১২ Friday ৩:১৪:৩১ PM

জয়া আহসানবিনোদন ডেস্ক :: একজন সাংবাদিক। হন্যে হয়ে ছুটছেন সংবাদের পেছনে। একটা সময় এক ভয়ংকর অপরাধী চক্রের সুতোর নাগাল পেয়ে যান তিনি। আন্ডারওয়ার্ল্ডের সুতো ধরেই এগিয়ে যান উৎসের কাছাকাছি। এবার টনক নড়ে অপরাধীদের। কিডন্যাপ হন সাংবাদিক। অপরাধচক্রের সবচেয়ে দুর্ধর্ষ তরুণটির দায়িত্ব পড়ে তাকে জিম্মি করার জন্য। নাটকীয় মোড় নেয় গল্পের। ভালোবাসা দিয়ে সেই দুর্ধর্ষ তরুণটিকে আলোকিত পথের সন্ধান দেন সেই তরুণী সংবাদিক।

আগামী ঈদে নতুন এক জয়া আহসানের অভিষেক হচ্ছে বড়পর্দায়। প্রথমবারের মত রোমান্টিক-অ্যাকশন চরিত্রে অভিনয় করলেন এই সময়ের সেরা অভিনেত্রী জয়া আহসান। গল্পের এই দুঃসাহসী তরুণী সাংবাদিকের চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান আর আন্ডারওয়াল্ডের দুর্ধর্ষ তরুণের ভূমিকায় অভিনয় করেছেন ‘অটোগ্রাফ’ খ্যাত কলকাতার নায়ক ইন্দ্রনীল। ‘চোরাবালি’ নামের এ ছবিটি পরিচালনা করেছেন রেদোয়ান রনী।

‘চোরাবালি’ ছবিটি সম্পর্কে জয়া আহসান জানান, ‘শুটিং শেষে বলবো, চোরাবালি টিম খুব সম্ভবত তাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌছাতে পেরেছে। লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত। দর্শকরাই আসলে সবকিছুর চুড়ান্ত বিচারক। তাদের গ্রহণযোগ্যতা পেলেই স্বার্থক হবে আমার অভিনয়, স্বার্থক হবে ‘চোরাবালি’।

রোমান্টিক-অ্যাকশন চরিত্রে প্রথমবারের মত নতুন এক জয়া আহসান দর্শকদের সামনে আসছেন, এ প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে জয়া আহসান বললেন, ‘আমিও আগ্রহের সঙ্গে অপেক্ষায় আছি। এ ছবিতে আমাকে দর্শক কীভাবে নেন, তা জানার জন্য এখন থেকেই বেশ কৌতুহল অনুভব করছি। আমাদের দেশে ঈদ হলো সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে ছবিটি মুক্তি পেলে ঈদের আনন্দ ও ছুটি উপভোগের পাশাপাশি দর্শক ছবিটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। আশা করছি, সব ধরনের দর্শকেরই চোরাবালি টিমের কাজটি ভালো লাগবে।  সিনেমা হলে টিকিট কেটে ছবিটি দেখার জন্য দর্শকের ভিড় দেখলে আরো বেশি ভালো লাগবে।’

কো-আর্টিস্ট হিসেবে ইন্দ্রনীলের কেমন, এ প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘সত্যি বলতে কী একসঙ্গে কাজ করার আগে আমি আমার কো-আর্টিস্ট ইন্দ্রনীলের কোনো ছবি দেখি নি। পরে অবশ্য ‘অটোগ্রাফ’ ছবিটি দেখি। অসম্ভব ভালো অভিনয় করেছেন সেখানে ইন্দ্রনীল। তার সঙ্গে আমি ‘চোরাবালি’-তে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করে আমি তৃপ্ত। ছবিতে আমাদের দু’জনার ক্যামেস্ট্রিটাও নাকি ছিল দারুণ মাননসই, এটা আমার কথা নয়।  এখন পর্যন্ত যারা এ ছবির রাফকাট দেখেছেন, তারাই আমাকে জানিয়েছেন।’

প্রসঙ্গত, স্ক্রিণ হাউজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় রেদোয়ান রনী পরিচালিত প্রথম ছবি ‘চোরাবালি’-এর শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।  আগামী ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।