" />
AmaderBarisal.com Logo

হরতালের সময় সিটি সার্ভিস’র দ্বিগুন ভাড়া আদায়


আমাদেরবরিশাল.কম

৩০ April ২০১২ Monday ৩:০৭:৩৩ AM

উজিরপুর, ৩০ নভেম্বর (এমদাদুল কাসেম সেন্টু/আমাদের বরিশাল ডটকম): কারও পৌষমাস কারও সর্বনাশ। হরতালের সময় আন্ত:উপজেলা বাস সংকটকে পুঁজি করে মনোপলি ব্যবসায় নেমেছে কতিপয় ব্যবসায়ী। হরতালের সময় রুট পারমিট না থাকা সত্তেও বরিশালের সিটি বাসগুলো চলাচল করছে বিভিন্ন উপজেলা পর্যায়ে। আর এসময় বাস সংকটকে পুঁজি করে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত প্রায় দ্বিগুন ভাড়া আদায় করছে কর্তৃপক্ষ।

জানা গেছে, সিটি সার্ভিস’র শুধুমাত্র বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে নির্দিষ্ট কিছু সড়কে চলাচলের পারমিট আছে। কিন্তু হরতালের সময় সিটি বাসগুলো বরিশাল নগরের মাঝে চলাচল না করে কোন রুট পারমিট ছাড়াই আন্ত:উপজেলা পর্যায়ে যাত্রী পরিবহন করে আসছে। হরতাল চলাকালীন সময় বরিশালের সিটি সার্ভিস উজিরপুরের ইচলাদী পর্যন্ত যাত্রী পরিবহন করে থাকে। বাস মালিক সমিতি ইচলাদী থেকে বরিশাল ভাড়া নির্ধারণ করেছেন ২৮ টাকা কিন্তু সিটি সার্ভিস কর্তৃপক্ষ যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে ৪০ টাকা করে ভাড়া আদায় করছে। আর হরতালে বাস সংকটের কারণে যাত্রীদের অনেকেটা বাধ্য হয়েই প্রায় দ্বিগুন বেশী ভাড়া দিয়ে গন্তব্যস্থানে যেতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, ইচলাদী  বাসষ্টান্ডের একটি মহল বরিশালের সিটি সার্ভিস কর্তৃপক্ষের সাথে আঁতাত করে এ অবৈধভাবে সিটি বাসগুলোকে এ রুটে পরিচালনা করছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নিচ্ছে।


(আমাদের বরিশাল ডটকম/উজিরপুর/এদা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।