![]() গলাচিপায় টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত ২০
৩০ April ২০১২ Monday ৪:২৮:২৬ PM
গলাচিপা, ৩০ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় চারটি গ্রামে টর্নেডোর ছোঁবলে বিদ্যালয় ভবন, বসতঘর, মসজিদ ও দোকানসহ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের নীচে চাপা পড়ে বিদ্যালয়ের শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চরকাজল ইউনিয়নের বড়শিবা, ছোটশিবা, উত্তরচরকাজল ও কপালবেড়া গ্রামের ওপর দিয়ে প্রায় ৫ মিনিট স্থায়ী টর্নেডো বয়ে যায়। এতে বড়শিবা রেজিস্টার প্রাথমিক বিদ্যলয়ের টিনশেড ভবন উড়িয়ে নিয়ে যায়। এ সময় ঘরের নীচে চাপা পড়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন (৩৬) , রাসেল (১২), সাহিদা (১১), হারুন (১২) , সোলায়েমান (১৩) , রাশিদা, শাবনুর, কাইয়ুম (২৮), খলিল চৌকিদার, (৪২), মামুনসহ (৩৬) আরও ৮ জন আহত হন। চরকাজল ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান রুবেল জানান, টর্নেডোর আঘাতে বড়শিবা রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা এবং ছোটশিবা গ্রামের আবদুল কাইউম (২৯), কপালবেড়া গ্রামের মো. খলিল চৌকিদার (৪২), সহ ২০জন আহত হয়েছেন। এ ছাড়া টর্নেডোর আঘাতে বড়শিবা লঞ্চঘাট জামে মসজিদটি বিধ্বস্ত হয়। বড়শিবা বাজারের দোকান উড়িয়ে নিয়ে যায় টর্নেডো। তিনি জানান, চরকাজল ইউনিয়নের চারটি গ্রামের প্রায় ৬০টি ঘর বিধ্বস্ত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
