" />
AmaderBarisal.com Logo

ভোলায় দম্পতিকে কুপিয়ে জখম, আটক ৩


আমাদেরবরিশাল.কম

২ May ২০১২ Wednesday ২:০৭:৩৯ PM

আহত দম্পতি

আহত দম্পতি আজম ও রহিমা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

ভোলা, ১ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিনে ১ মে মঙ্গলবার মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। পরে আহত দম্পতি আজম (৪৫) ও রহিমাকে (৩৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকেই মোরশেদ (৪০), আক্তার (৩৫) ও মোক্তার (৩২) নামের ৩ সহোদরকে আটক করেছে পুলিশ।

আহতদের সূত্রে জানা গেছে, ৫ বছর পূর্বে মোরশেদের পিতা আমিন পাটওয়ারী জীবিত থাকাকালে আজমের মাধ্যমে এক নিকট আত্নীয়কে বিদেশ পাঠানোর জন্য ২০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে আমিন পাটওয়ারীর মৃত্যুর ১ মাস আগেই ওই টাকা আমিন পাটওয়ারীর নিকট পরিশোধ করে দেন আজম। কিন্তু আমিন পাটওয়ারীর মৃত্যুর পর তার ছেলেরা বারবার আজমের নিকট টাকা চাইতে থাকে। এসময় আজম টাকা পরিশোধের কথা জানালেও মোরশেদসহ তার পরিবার তা মানতে নারাজ।

ওই সুত্র ধরে ১ মে মঙ্গলবার দুপুর ২টায় মোরশেদ, আক্তার ও মোক্তারসহ ৬/৭ জন দুইটি মোটর সাইকেল যোগে সম্ভুপুর খাসের হাট বাজার সংলগ্ন সিদ্দিক তহসিলদারের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এমসয় আজমকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করলে তার স্ত্রী রহিমা স্বামীকে বাঁচাতে ছুটে আসে। তাকেও পিটিয়ে চোয়াল থেতলে দেয় দূর্বৃত্তরা। এসময় স্থানীয়রা ছুটে এসে তিন সহোদরকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। আটককৃতরা সোনাপুর ইউনিয়নের পূর্ব রামদেবপুর গ্রামের মৃত আমিন পাটওয়ারীর ছেলে। আহতরা তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তজুমুদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আটককৃত ৩ জনসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।