" />
AmaderBarisal.com Logo

ঈদে বরিশাল-ঢাকা আকাশ পথে বাড়ছে উড়োজাহাজের ফ্লাইট

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৩ June ২০১৮ Sunday ৬:২২:৫২ PM

biman-bangladesh-airlines-file-photo রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানযাত্রীদের মাত্রাতিরিক্ত চাপ ও বাড়তি আয় করতে বরিশাল-ঢাকা আকাশ পথে বাড়তি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সগুলো।

ঈদকে সামনে রেখে দেশীয় ঘরমুখো মানুষের কথা মাথায় রেখেই বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, নভোএয়ার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে চলবে ৬৩টি ফ্লাইট।

সূত্র জানায়, ঈদে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪টি ফ্লাইট পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

ইউএস

ফাইল ফটো

ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ ৩৫টি এবং নভোএয়ার নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ২৪টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এয়ারলাইন্সগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক এ অনুমোদন দেয় বলে জানা গেছে।

প্রবাসীদের জন্যও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে কোনো কোনো এয়ারলাইন্স। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের কথা মাথায় রেখে এবার রিজেন্ট এয়ারওয়েজ কুয়ালালামপুর-টু-ঢাকা রুটে ৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের পরিচালক সোহেল মজিদ।

তিনি জানান, ঈদে প্রবাসীরা যেন প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারে- এই চিন্তা থেকেই কুয়ালালামপুর রুটে বাড়তি ফ্লাইট চালাবে রিজেন্ট।

এদিকে ইউএস-বাংলার মুখপাত্র কামরুল ইসলাম জানিয়েছেন, এবার ঈদে ঢাকা-সৈয়দপুরে ১২টি, যশোর রুটে ১৭টি, রাজশাহীতে চারটি, বরিশালে রুটে দুটি মিলে মোট ৩৫টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ইউএস-বাংলার ৭-১৫ জুন নিয়মিত ফ্লাইটের সংখ্যা ৪৭টি। ঢাকা, বরিশাল, রাজশাহী ও সৈয়দপুর রুটে এসব ফ্লাইট চলবে। সূত্র: একুশে টেলিভিশন



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।